অনেক অভিভাবকের একটা সাধারণ চিন্তা থাকে অনলাইন কুরআন ক্লাস কি সত্যি অফলাইন মাদ্রাসার মতো অনুভূতি দিতে পারে
এই প্রশ্নটা একদম স্বাভাবিক কারণ কুরআন শেখা শুধু পড়ার বিষয় না এটা ধৈর্য সম্পর্ক আর সঠিক দিকনির্দেশনার বিষয়
তাই Learn Quran Academy তে আমরা আমাদের ক্লাসগুলো এমনভাবে তৈরি করেছি যাতে অনলাইন হলেও একজন শিক্ষার্থী বাস্তব মাদ্রাসার মতোই স্বাভাবিক পরিবেশ অনুভব করতে পারে
প্রথম থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা হয়
আমাদের শিক্ষকরা প্রথম ক্লাস থেকেই শুধু পড়ানো শুরু করেন না আগে তারা শিক্ষার্থীকে বুঝার চেষ্টা করেন
সে কী পছন্দ করে কী বিষয়ে আগ্রহী কীভাবে কথা বলে এই ছোট ছোট বিষয়গুলো শুরুতেই জানা হয়
এর ফলে শিক্ষার্থী ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় অনেক সময় দেখা যায় প্রথম দিন থেকেই সে সহজে কথা বলতে শুরু করে
পড়ানো নয় বরং স্বাভাবিকভাবে কথা বলে শেখানো
আমাদের ক্লাস কখনোই কঠোর বা শুধু পড়ানোর মতো হয় না
শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে স্বাভাবিক কথোপকথন হয় মাঝে মাঝে ছোট গল্প মাঝে মাঝে সহজ প্রশ্ন উত্তর সবকিছুই খুব স্বাভাবিকভাবে হয়
যেহেতু এটা একজন শিক্ষার্থীর ক্লাস তাই শিক্ষক পুরো মনোযোগ শুধু তার ওপর দিতে পারেন
প্রতিটি শিক্ষার্থী আলাদা তাই শেখানোর পদ্ধতিও আলাদা
সব শিক্ষার্থী একভাবে শেখে না এই বিষয়টা আমাদের শিক্ষকরা খুব ভালোভাবে বোঝেন
কেউ দ্রুত শিখে কেউ একটু সময় নেয়
যদি কেউ একবারে বুঝতে না পারে তখন শিক্ষক অন্যভাবে বুঝানোর চেষ্টা করেন কখনো সহজ উদাহরণ দিয়ে কখনো বাস্তব জীবনের কোনো ঘটনা দিয়ে আবার কখনো ধাপে ধাপে বুঝিয়ে
হোয়াইটবোর্ড ব্যবহার করে বোঝানো হয়
অনলাইন হলেও আমাদের ক্লাস শুধু কথা বলার মধ্যে সীমাবদ্ধ না
শিক্ষকরা হোয়াইটবোর্ড ব্যবহার করেন এবং প্রয়োজন অনুযায়ী স্ক্রিন শেয়ার করেন যাতে শিক্ষার্থী সহজে দেখতে ও বুঝতে পারে
এর ফলে ক্লাস অনেকটা বাস্তব ক্লাসরুমের মতো অনুভূতি দেয়
ধৈর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
ছোট শিক্ষার্থীদের ক্ষেত্রে ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ
যদি কেউ ভুল করে বা বুঝতে সমস্যা হয় তখন কখনোই চাপ দেওয়া হয় না
বরং শান্তভাবে আবার বুঝিয়ে দেওয়া হয় যতক্ষণ না সে নিজে থেকে বুঝতে পারে
এভাবে ধীরে ধীরে তার আত্মবিশ্বাস তৈরি হয়
শেষ কথা
আমাদের উদ্দেশ্য শুধু কুরআন শেখানো না বরং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষার্থী স্বাচ্ছন্দ্যে শিখতে পারে
অনলাইন হলেও যখন শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয় তখন শেখাটা কঠিন থাকে না বরং সহজ ও আনন্দদায়ক হয়ে যায়